মিতালী এক্সপ্রেস (Dhaka to Shiliguri)

Service suspended. Bangladesh Railway says the Mitali Express and the other international passenger trains have been suspended since 18 July 2024. The details below are from before the suspension. See the official international schedule page for updates.

মিতালী এক্সপ্রেস ট্রেন সার্ভিস

ভ্রমনপিপাসুদের অন্যতম ডেসটিনেশন হচ্ছে দার্জিলিং, তাদের কথা মথায় রেখে বাংলাদেশ রেলওয়ে চালু করেছে আরেকটি আন্তঃদেশীয় ট্রেন সার্ভিস মিতালী এক্সপ্রেস যা ঢাকা কে সংযুক্ত করবে শিলিগুড়ীর সাথে। এতে করে একইসাথে সময় ও ব্যয় উভয়ই কমবে ।

মিতালী এক্সপ্রেসের সময়সূচী

মিতালি এক্সপ্রেস ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে শিলিগুড়ি স্টেশনের উদ্দেশ্যে ছাড়ে প্রতি সোম ও বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় (৯:৩০মি.)৷ ঢাকা থেকে যাত্রার সময় ইমিগ্রেশন সম্পন্ন হয় ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে তাই আপনাকে অবশ্যই ইমিগ্রেশন এর সকল কাজ শেষ করার পর প্লাটফর্মে প্রবেশ করতে হবে । তাই সকল যাত্রীকে অবশ্যই কিছু সময় হাতে রেখে স্টেশনে যেতে হবে

যাত্রা শুরুছাড়ার সময়গন্তব্যপৌঁছায়
ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনরাত ৯ঃ৫০ মিনিটনিউ জলপাইগুড়িসকাল ৭ঃ১৫ মিনিট
নিউ জলপাইগুড়িসকাল ১১ঃ৪৫ মিনিটঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনরাত ১০ঃ৩০মিনিট

মিতালী এক্সপ্রেসের টিকিটের মূল্য ও কোথায় টিকিট পাবেন

মিতালী এক্সপ্রেস ঢাকা থেকে চিলাহাটি হয়ে হলদিবাড়ী সীমান্ত পাড় হয়ে নিউ জলপাইগুড়ি চলাচল করে এবং মোট দূরত্ব অতিক্রম করে ৫২৪ কি.মি. । মিতালী এক্সপ্রেস ট্রেনের টিকিট ঢাকা স্টেশন ও চট্রগ্রাম স্টেশন থেকে নেওয়া যায় । টিকিট ক্রয়ের সময় পাসপোর্ট এ ইন্ডিয়ান ভিসা থাকতে হবে ।

প্রতিদিন সকাল ১০ঃ০০ টা থেকে বিকাল ৪ঃ০০টা পর্যন্ত (শুক্রবার ব্যতিত) ঢাকা ও চট্রগ্রাম স্টেশনে টিকিট বিক্রি করা হয়। টিকিট ক্রয়ের সময় অবশ্যই ভিসা সহ পাসপোর্টের মূল কপি নিয়ে আসতে হবে

টিকিটের মূল্য তালিকা ঃ

এসি বার্থএসি সিটএসি চেয়ার
৫৬১০ টাকা৩৬৮৫ টাকা২৯৫৫ টাকা